বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার বিকেলে কাঁকসা গোপালপুর এলাকায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম সৌরভ গায়েন (২৮)  ও  গোকুল নন্দী (৫৬)। দুজনেই বাড়ি গোপালপুর উত্তরপাড়ায়। জানা যায়, এদিন চারজন উত্তরপাড়া থেকে বাঁদরা যাওয়ার রাস্তায় জঙ্গলের পাশে ছিলেন। সেই সময় বজ্রবিদ্যুৎ সহ মেঘ করে। দুজন উঠে চলে যাবার কিছুক্ষণ পরেই ওখানে বজ্রপাত হয়। তাতেই মৃত্যু হয় দুজনের। ওই বজ্রপাতে একটি কুকুরেরও মৃত্যু হয়েছে। কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করেছে।