বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কাঁকসা পঞ্চায়েতের

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
অবৈধ নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কাঁকসা পঞ্চায়েতের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর এবার কাঁকসা গ্রাম পঞ্চায়েত পানাগড় বাজার ও ক্যানালপাড় এলাকায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিল। সোমবার পঞ্চায়েতের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত দোকানের দেওয়ালে ও শাটারে নোটিশ সাঁটিয়ে দেওয়া হয়। পঞ্চায়েতের এই পদক্ষেপের ফলে এলাকায় চাঞ্চল্য দেখা যায়। অভিযোগ, তৃণমূল নেতারা ক্ষমতা ও প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে টাকার বিনিময়ে এই নির্মাণগুলি করিয়েছিলেন। বিষয়টি নিয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা বলেন, আমাদের মনে হয়েছে অনুমতি না নিয়েই ওই বাড়িগুলি বানানো হয়েছে। সেজন্য আমরা কাগজপত্র দেখতে চেয়েছি। আমরা সময় দিয়েছি। 

জানা গিয়েছে, সোমবার পঞ্চায়েতের প্রতিনিধিরা ক্যানালপাড় এলাকায় আটটি এবং পানাগড় বাজারে তিনটি বেআইনি নির্মানে এই নোটিশ দেন। সেখানে লেখা রয়েছে, এই বাড়িগুলি গ্রাম পঞ্চায়েতের অনুমতি ছাড়া অবৈধ ভাবে নির্মাণ করা হয়েছে। এই বাড়িগুলির মালিকদের যদি মালিকানা সংক্রান্ত বৈধ কাগজ বা অনুমতি পত্র থাকে তাহলে এই নোটিশ দেওয়ার পাঁচদিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে হবে। নাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 
স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূলের নেতারা সরকারি জমি দখল করে এই কাজ করিয়েছিলেন। অভিযোগ, এলাকার বাসিন্দাদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রথমে দোকান নির্মাণ ও পরে তা খোলার অনুমতি দিয়েছিলেন। এলাকার অনেকেই তখন অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয়নি। চোখের সামনে অবৈধ নির্মাণ দেখেও শাসক দলের নেতারা চুপ ছিলেন। তবে এদিন নোটিশ দেওয়ার সময় থেকেই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। বৈধ নথি ছাড়া গড়ে ওঠা কোনও দখলদারি আর বরদাস্ত করা হবে না তা এদিন স্পষ্ট করে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক বাসিন্দা বলেন, বে-আইনি নির্মান নিয়ে শুধু পদক্ষেপ নিলে হবে না। এর পিছনে থাকা প্রভাবশালীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এলাকার অনেক জমি, পুকুর দখল করেছে নেতারা। তাদেরও শাস্তি চাই।   
এই প্রসঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্য আনন্দ কুমার তৃণমূলের সমালোচনা করে বলেন, দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষরা এই অবৈধ নির্মাণগুলি নিয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন। তাঁরা জানিয়েছিলেন সরকারি জমি দখল করে দোকান তৈরি করা হচ্ছে। আগে এখানে শাসক আইন চলত। কিন্তু এখন প্রশাসন বদলেছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।