বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কৌশিকী অমাবস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬
কৌশিকী অমাবস্যা নিয়ে প্রশাসনিক বৈঠক, নিরাপত্তায় বিশেষ নজর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: আসন্ন কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে বীরভূমের তারাপীঠে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। তারাপীঠ টি.আর.ডি.এ অফিসে রামপুরহাট বিধানসভার বিধায়ক মাননীয় ধ্রুব সাহা, জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, ভিড় সামলানো, পরিষেবা প্রদান এবং মন্দির চত্বরে সুষ্ঠু দর্শনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৌশিকী অমাবস্যায় বিপুল সংখ্যক ভক্তের সমাগমকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং পুণ্যার্থীরা নিরাপদে মা তারার দর্শন করতে পারেন, সেই বিষয়েই বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।