বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

দীর্ঘদিন অচল খয়েরিগড়িয়া শিশু শিক্ষা নিকেতন, শিক্ষিকা অনুপস্থিতির অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬
দীর্ঘদিন অচল খয়েরিগড়িয়া শিশু শিক্ষা নিকেতন, শিক্ষিকা অনুপস্থিতির অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের রামপুরহাট ব্লকের খয়েরিগড়িয়া শিশু শিক্ষা নিকেতন দীর্ঘদিন ধরে কার্যত অচল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বিদ্যালয় চত্বরে জঙ্গল, জরাজীর্ণ রান্নাঘর, তালাবদ্ধ শৌচাগার এবং নিয়মিত পাঠদান না হওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

গ্রামবাসীদের দাবি, বিদ্যালয়ের শিক্ষিকা কল্পনা মণ্ডল নিয়মিত স্কুলে আসেন না। অভিযোগ, তাঁর পরিবর্তে মাসে দুই-চার দিন তাঁর স্বামী এসে বিভিন্ন কাজকর্ম ও মধ্যাহ্নভোজ প্রকল্পের চাল-ডাল বিতরণের কাজ করে চলে যান। এই অভিযোগে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা পাঞ্জাব মার্ডি বলেন, তাঁরা বিদ্যালয় বন্ধ নয়, বরং নিয়মিত পাঠদান ও বিদ্যালয়ের সংস্কার চান, যাতে এলাকার শিশুদের সুষ্ঠু শিক্ষার সুযোগ নিশ্চিত হয়।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। একইভাবে রামপুরহাটের সমষ্টি উন্নয়ন আধিকারিকের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।