বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

স্ত্রীর পরকীয়া: ধারালো হাঁসুয়ার কোপে খুন স্বামী

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
স্ত্রীর পরকীয়া: ধারালো হাঁসুয়ার কোপে খুন স্বামী
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ: স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার মাশুল দিতে হলো নিজের জীবন দিয়ে। পরকীয়া সম্পর্কের জেরে ধারালো হাঁসুয়ার কোপে নৃশংসভাবে খুন হতে হলো বছর আঠাশের যুবক প্রদীপ হালদারকে। মঙ্গলবার রাতে নজিরবিহীন এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে মোড় এলাকায়। এই ঘটনায় স্ত্রীর প্রেমিক জয়ন্ত পালের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। নৃশংস এই খুনের ঘটনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গেদে মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গেদে মোড় এলাকার বাসিন্দা প্রদীপের সাথে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়েছিল অভিযুক্তা মহিলার। তাঁদের একটি ফুটফুটে ছেলেও রয়েছে। পেশায় সেন্টারিং শ্রমিক প্রদীপকে রুজি-রুজির তাগিদে এবং কাজের সূত্রে দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতে হতো। অভিযোগ, স্বামীর এই অনুপস্থিতির সুযোগ নিয়েই প্রতিবেশী যুবক জয়ন্ত পালের সঙ্গে ওই গৃহবধূর ঘনিষ্ঠতা তৈরি হয়। ধীরে ধীরে সেই ঘনিষ্ঠতা গভীর পরকীয়া প্রেমে রূপ নেয়। 
মৃতের আত্মীয়দের দাবি, গত কয়েক মাস ধরে স্ত্রীর এই বিবাহবহির্ভূত সম্পর্কটির কথা জানতে পেরেছিলেন প্রদীপ। এ নিয়ে গত কিছুদিন ধরে পরিবারের মধ্যে তীব্র অশান্তি ও দড়িটানাটানি চলছিল। মঙ্গলবার রাতেও এই সম্পর্ক নিয়ে প্রদীপ প্রতিবাদ জানালে, আচমকাই ধারালো হাঁসুয়া নিয়ে তাঁর ওপর চড়াও হয় প্রতিবেশী প্রেমিক জয়ন্ত। প্রদীপের গলায় ও ঘাড়ে সজোরে কোপ মারা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রদীপ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসার আগেই চম্পট দেয় অভিযুক্ত। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত প্রেমিক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।