বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভোট-পরবর্তী হিংসা মামলায় পুলিশের জালে লাভপুরের তৃণমূল নেতা 

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
ভোট-পরবর্তী হিংসা মামলায় পুলিশের জালে লাভপুরের তৃণমূল নেতা 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: ভোট-পরবর্তী হিংসা মামলায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা তথা কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহম্মদ ওহিদউদ্দিন ওরফে মামন শেখ। রবিবার রাতে লাভপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। বেশ কিছুদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে এলাকাছাড়া ছিলেন এই শাসক নেতা। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার একটি বিশেষ দল লাভপুরে অভিযান চালিয়ে তাঁকে পাকড়াও করে। 

নির্বাচন মেটার পর থেকেই শান্তিনিকেতন থানা এলাকায় একাধিক রাজনৈতিক সংঘর্ষ ও হিংসাত্মক ঘটনার অভিযোগ ওঠে। সেই সমস্ত ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট-পরবর্তী হিংসার একাধিক মামলায় নাম জড়িয়েছিল কঙ্কালীতলার উপপ্রধান মামন শেখের। দীর্ঘদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে রবিবার রাতে তাঁর অবস্থান নিশ্চিত করতেই লাভপুর থানা এলাকার একটি গোপন ডেরায় হানা দেয় শান্তিনিকেতন থানার পুলিশ এবং তাঁকে গ্রেফতার করা হয়।
তৃণমূলের দাপুটে নেতা তথা পঞ্চায়েতের উপপ্রধান গ্রেফতার হতেই বীরভূম জেলা জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিরোধীদের দাবি, ভোট-পরবর্তী সময়ে এলাকায় যে সন্ত্রাস চলেছিল, তার নেপথ্যে মূল মাথা ছিলেন এই মামন শেখ। পুলিশ এতদিন তাঁকে আড়াল করার চেষ্টা করলেও, অবশেষে চাপের মুখে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। অন্যদিকে, শাসক শিবিরের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ধৃত তৃণমূল নেতাকে আজই বোলপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে শান্তিনিকেতন থানার পুলিশ।

আরও জেলা খবর