বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

লালবাগে মর্যাদার সঙ্গে পালিত হল ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
লালবাগে মর্যাদার সঙ্গে পালিত হল ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: দেশের শিক্ষা ও জাতীয়তাবাদের অন্যতম পথিকৃৎ ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার লালবাগে আয়োজিত হল এক বর্ণাঢ্য শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। শিক্ষাবিদ, আইনজ্ঞ এবং স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার সদস্য তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতাকে এদিন স্মরণ করলেন প্রশাসন, পৌরসভা ও শহরের বিশিষ্টজনেরা।

লালবাগ প্রশাসনিক ভবন ও মুর্শিদাবাদ পৌরসভার যৌথ উদ্যোগে সেমিনার হল প্রাঙ্গণে ছিল দিনভর কর্মসূচি। অনুষ্ঠানের সূচনায় দেখা গেল শতাধিক স্কুল-কলেজের ছাত্রছাত্রীর অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য ট্যাবলো। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং লালবাগের মহকুমা শাসক পূজা মীনা সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। দেশপ্রেম ও সংস্কৃতির মেলবন্ধনে সেজে ওঠে গোটা চত্বর।

পরে সেমিনার হলের ভিতরে ডাঃ শ্যামাপ্রসাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। লালবাগ মহারাজা মণীন্দ্রচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কণ্ঠে উদ্বোধনী সংগীত অনুষ্ঠানে যোগ করে আলাদা মাত্রা। উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে ও স্মারক দিয়ে সম্মান জানানো হয়।

এদিনের সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, এসডিও পূজা মীনা, ডেপুটি ম্যাজিস্ট্রেট, মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান দেবাশীষ সরকার, লালবাগ সিংহী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সহ নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনায় উঠে আসে ডাঃ শ্যামাপ্রসাদের বহুমুখী অবদানের কথা। ১৯০১ সালের ৬ জুলাই কলকাতায় জন্ম নেওয়া এই মনীষী মাত্র ৩ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। স্বাধীন ভারতের শিল্প ও সরবরাহ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন তিনি। শিক্ষা বিস্তার, জাতীয় সংহতি ও সাংস্কৃতিক চেতনা জাগরণে তাঁর ভূমিকা আজও দিশা দেখায় বলে মন্তব্য করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও সমাজসেবী সৌমেন মণ্ডল বলেন, ডাঃ শ্যামাপ্রসাদের আদর্শকে সামনে রেখে নতুন প্রজন্মকে দেশ গঠনে ব্রতী হতে হবে। শিক্ষা, শৃঙ্খলা ও একতার বার্তাই হোক তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা। শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে গোটা অনুষ্ঠান হয়ে ওঠে স্মরণীয়।