বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬
লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ঐতিহাসিক শহর লালবাগে ফের হোটেলে পুলিশের অভিযান। এবার মতিঝিল এলাকার একটি হোটেলে হানা দিয়ে হোটেল মালিক ও ম্যানেজার সহ মোট ৫ জনকে গ্রেফতার করল মুর্শিদাবাদ থানার পুলিশ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলছিল বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে হোটেল থেকে আপত্তিকর সামগ্রী, মদের খালি বোতল এবং হোটেলের রেজিস্টার খাতা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

মুর্শিদাবাদ থানার আইসি অনিরুদ্ধ বাগের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন লেডি এসআই কোয়েল দত্ত, এসআই জালালউদ্দিন আহমেদ, এসআই চিন্তামণি নস্কর সহ বিশাল পুলিশ বাহিনী।

পুলিশের তরফে জানানো হয়েছে, সম্প্রতি লালবাগের একাধিক হোটেলকে ঘিরে অনৈতিক কার্যকলাপের অভিযোগ আসছিল। তার জেরেই গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং ধারাবাহিকভাবে অভিযান চলছে।

ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। হোটেলে ঠিক কী ধরনের কার্যকলাপ চলত এবং এর সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

আরও জেলা খবর