বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মহানন্দায় ১২ কেজির বোয়াল! ফুলবাড়িতে মাছ দেখতে ভিড়

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
মহানন্দায় ১২ কেজির বোয়াল! ফুলবাড়িতে মাছ দেখতে ভিড়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ফুলবাড়ি: ফুলবাড়ির মহানন্দা নদীতে ধরা পড়ল ১২ কেজি ওজনের একটি বিশালাকার বোয়াল মাছ। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। বিশালাকার এই মাছটি দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়ে।ঠিক কী ঘটেছিল?স্থানয় সূত্রের খবর, ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের জুগিভিটা ঝোড়াপাড়া এলাকার বাসিন্দা রতিয়া রায়। প্রতিদিনের মতো এদিনও ভোরবেলা মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। নদীতে জাল ফেলার পর তা টানতেই অস্বাভাবিক ভারী মনে হয়। রতিয়াবাবুর প্রাথমিক অনুমান ছিল, জালে হয়তো কোনও বড় গাছের গুঁড়ি বা কাঠ আটকে গেছে।মাছ দেখতে হুড়োহুড়ি:অবশেষে বহু কসরত করে জালটি ডাঙায় তুলতেই চোখ কপালে ওঠে তাঁর। দেখা যায়, কাঠের গুঁড়ি নয়, জালের ভেতর ছটফট করছে এক বিশাল বোয়াল মাছ। ওজন মেপে দেখা যায় মাছটি প্রায় ১২ কেজি। মহানন্দা নদীতে সাধারণত এত বড় মাছ সচরাচর মেলে না। ফলে এই খবর চড়াও হতেই মাছটি একঝলক দেখতে নদীর পাড়ে ভিড় জমান সংলগ্ন এলাকার শয়ে শয়ে মানুষ।