বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

"মসজিদে নামাজ পড়ুন, তারপর উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন” — মলয় মহাজনের মন্তব্যে শোরগোল

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
"মসজিদে নামাজ পড়ুন, তারপর উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দিন” — মলয় মহাজনের মন্তব্যে শোরগোল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: ধর্ম ও রাজনীতিকে আলাদা রাখার বার্তা দিয়ে এবার নতুন বিতর্ক উসকে দিলেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন। মুর্শিদাবাদের রেজিনগরে যাওয়ার পথে চায়ের আড্ডায় তিনি বললেন, “আপনারা মসজিদে নামাজ পড়ুন, নিজের ধর্ম পালন করুন, তারপর উন্নয়নের স্বার্থে বিজেপিকে ভোট দিন।”

বুধবার রেজিনগরে যাওয়ার পথে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মলয় মহাজন। চায়ের আড্ডায় বসে এলাকার উন্নয়ন ও রাজনীতি নিয়ে খোলামেলা আলোচনা করেন তিনি।

রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে মুর্শিদাবাদকে এগিয়ে নিয়ে যাওয়াই বিজেপির লক্ষ্য। স্থানীয় বিধায়কের কাজ ও এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন। জনগণকে উন্নয়নের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, ধর্মীয় স্থাপনা নিয়ে বিজেপির কোনও আপত্তি নেই। ধর্ম ও রাজনীতিকে আলাদা রেখে কর্মসংস্থান, শিক্ষা ও পরিকাঠামোয় জোর দিতে হবে। এরপরই আসে তাঁর সেই মন্তব্য, “মসজিদে নামাজ পড়ুন, তারপর বিজেপিকে ভোট দিন।”

এদিনের আনুষ্ঠানিক আড্ডায় উপস্থিত যুবকদের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মতবিনিময় করেন তিনি। তাঁর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও অন্য কোনও রাজনৈতিক দলের তরফে এখনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।

বিজেপি নেতার এই মন্তব্যকে কেউ বলছেন ‘উন্নয়নের রাজনীতি’, আবার কেউ দেখছেন ভোটের নতুন কৌশল। তবে মসজিদ ও নামাজ প্রসঙ্গ টেনে ভোট চাওয়ায় বিতর্ক যে বাড়বে, তা বলাই বাহুল্য।