মানকর মঙ্গলমে মর্যাদা ও শ্রদ্ধায় উদযাপিত হল ৮০ তম স্বাধীনতা দিবস
নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: মানকর মঙ্গলমে মর্যাদা ও শ্রদ্ধায় উদযাপিত হল ৮০ তম স্বাধীনতা দিবস। এদিন কার্যালয় সম্মুখস্থ প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়।
সকাল ৮.০১ মিনিটে মানকর মঙ্গলমের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলিত হলো ৮২ জন মানুষের উপস্থিতিতে অত্যন্ত উদ্দীপনায়। পতাকা উত্তোলন করেন লায়ন্স চ্যাটার্ড মেম্বার মাননীয় অলোকনাথ ঘোষ মহাশয়।
পতাকা উত্তোলনের পর উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অলোকনাথ ঘোষ। তিনি তাঁর বক্তব্যে দেশমাতৃকার প্রতি দেশবাসীর নৈতিক কর্তব্য পালনের দিককে তুলে ধরে ভারতের সংহতি রক্ষায় সব ধরনের সংকীর্ণতা ত্যাগের আহ্বান জানান।
মানকর মঙ্গলমের সাংস্কৃতিক সম্পাদক ড. প্রবীর কুমার পাল তাঁর স্বরচিত ছোট্ট কবিতায় প্রকৃতি মানুষের একাত্মতা য় গড়ে ওঠা অসাধারণ সংহতির দিকটি তুলে ধরেন।
৫৪ মিনিটের সাংস্কৃতিক পরিবেশনায় ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি।বলা বাহুল্য সবই ছিল দেশাত্মবোধক।
সংগীতে অংশ নেন মনশ্রী চট্টোপাধ্যায়,অয়ন কর্মকার, নন্দিনী কর্মকার,দীপক রায়, সার্থক রায়।
নৃত্যে অংশ নেন জ্যোতির্ময়ী ঘোষ,সাথী রায়, ঝিলিক লোহার, কেয়া লোহার।
আবৃত্তি করেন দেবদ্যুতি রায়, নন্দিনী কুন্ডু।
অনুষ্ঠানের শৈল্পিক আবহ রচনায় ছিল সংস্থার কর্মী বাপন,মৃণ্ময়, পার্থ, অর্ঘ্য,রূপ, প্রীতম, সৌম্য,অনিক ।
অতিথি আপ্যায়নে ছিলেন বিজয় মুখার্জী ও দীপা ঘোষ
অনুষ্ঠান শেষে লাড্ডু বিতরণ করা হয়।
দর্শক -শ্রোতাদের পক্ষ থেকে অমল চন্দ্র ঠাকুর,প্রশান্ত ব্যানার্জী,সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়, সুকুমার বন্দ্যোপাধ্যায়, অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন এবং সংস্থার ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সংস্থার চেয়ারম্যান ডাঃ আশীষ কোনার শিল্পীদের ও দর্শক -শ্রোতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

