বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

আগাম নোটিশ ছাড়াই বন্ধ মানকর পালপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬
আগাম নোটিশ ছাড়াই বন্ধ মানকর পালপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র, ক্ষোভ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আগাম নোটিশ ছাড়াই বন্ধ মানকর পালপাড়া সুস্বাস্থ্য কেন্দ্র। ফলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার পরিষেবা না পেয়ে ফিরে গেলেন অনেকেই। বিষয়টি নিয়ে পুরষার বিএমওএইচ অর্ঘ্য বিশ্বাস বলেন, এলাকার বাসিন্দারা লিখিত আবেদন করলে অবশ্যই দেখা হবে।  

সাধারণ মানুষকে তাঁদের বাড়ির কাছে চিকিৎসা পরিষেবা দিতে পূর্বতন সরকারের আমলে বিভিন্ন বিধানসভা এলাকায় একাধিক সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। মানকরে রয়েছে চারটি সুস্বাস্থ্য কেন্দ্র। মানকর পালপাড়ার এই কেন্দ্রে পূর্বাশা, বটুকনগর সহ কয়েকটি এলাকার বাসিন্দারা নির্ভর করেন। এখানে গর্ভবতী মহিলাদের কার্ড তৈরি, মা ও শিশুদের ভ্যাক্সিন দেওয়া, প্রেসার সুগার মাপা সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। ভালো ভিড়ও হয়। কিন্তু অভিযোগ, নোটিশ ছাড়াই বন্ধ থাকে সুস্বাস্থ্য কেন্দ্র। ফলে ফিরে যেতে হচ্ছে পরিষেবার জন্য আসা মহিলা ও পুরুষদের।
জানা গিয়েছে, একসময় বেহাল দশায় এই ভবন পড়েছিল। পরে সংস্কার করে নীল সাদা রঙ করা হয়। সুন্দর ভাবে সাজানো হয় কেন্দ্র। এখানে একজন সিএইচও, একজন এএনএম ও চারজন আশাকর্মী রয়েছেন। রবিবার বাদে প্রত্যেকদিনই খোলা থাকার কথা কেন্দ্রের। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, সুগার, প্রেসার মাপার জন্য আমাদের এই কেন্দ্রে ভালোই ভিড় হয়। গড়ে ৫০ জনেরও বেশি মানুষ আসেন। কিন্তু অনেক সময় ওষুধ সাপ্লাই থাকে না। ফলে আবার মানকর হাসপাতালে এসে রোগীদের লাইনে দাঁড়াতে হয়। তাতে সময় নষ্ট হয়। আগে থেকে ওষুধের ব্যবস্থা না করায় সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। তিনি জানান, এই গরমে মানুষ আসছে। কিন্তু এসে দেখছে কেন্দ্রে তালা লাগানো। ফের মানকর হাসপাতাল যেতে হচ্ছে তাঁদের। এতে আলাদা করে আবার টোটো ভাড়া লাগছে। আগে থেকে জানা থাকলে এই ভোগান্তি হয় না।   
এদিন এক মহিলা অভিযোগ করে বলেন, হিমোগ্লোবিন পরীক্ষার মেশিন অনেকদিন ধরে খারাপ। এখানে প্রসূতি মায়েদের ভিড় থাকে। তাঁদের ও অন্য রোগীদের প্রয়োজনে ওই মেশিন অবিলম্বে ঠিক করা দরকার।