বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ময়ূরেশ্বরে গ্রামীণ ব্যাংকের সতর্কতা সচেতনতা শিবির

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ময়ূরেশ্বরে গ্রামীণ ব্যাংকের সতর্কতা সচেতনতা শিবির
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: সাইবার প্রতারণা ও আর্থিক জালিয়াতি নিয়ে সচেতনতা বাড়াতে ময়ূরেশ্বরে সতর্কতা সচেতনতা শিবিরের আয়োজন করল ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। ময়ূরেশ্বরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, ময়ূরেশ্বর-২ কৃষি দপ্তরের আধিকারিক, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের বিশিষ্ট আধিকারিক ও সাইবার দপ্তরের আধিকারিক-সহ অন্যান্য অতিথিরা।মূলত স্বনির্ভর দলের মহিলাদের নিয়ে আয়োজিত এই শিবিরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহারে সতর্কতা, অনলাইন লেনদেন এবং সাইবার প্রতারণা থেকে সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ব্যাঙ্কের আধিকারিকরা প্রতারকদের কৌশল সম্পর্কে সচেতন করার পাশাপাশি কোনওভাবেই ওটিপি, পিন বা গোপন ব্যাঙ্কিং তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে ভাগ না করার পরামর্শ দেন।এদিন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলও স্বনির্ভর দলের মহিলাদের আর্থিক বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি ও ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ কাজে লাগানোর বার্তা দেন। সতর্কতা, স্বচ্ছতা ও নিরাপদ আর্থিক লেনদেনের গুরুত্ব নিয়েই শিবিরে মূলত আলোচনা হয়।

আরও জেলা খবর