বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ময়ূরেশ্বরে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা, উপস্থিত কৃষিমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
ময়ূরেশ্বরে প্রাকৃতিক কৃষি বিষয়ক কর্মশালা, উপস্থিত কৃষিমন্ত্রী ও প্রশাসনিক আধিকারিকরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের ময়ূরেশ্বরের কোটাসুর এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা। কৃষকদের মধ্যে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, কৃষি দপ্তরের বিভিন্ন আধিকারিক, উন্নয়ন আধিকারিকসহ প্রশাসনের একাধিক পদস্থ কর্মকর্তা। এছাড়াও এলাকার বহু কৃষক কর্মশালায় অংশগ্রহণ করেন। 
   কর্মশালায় বক্তারা কৃষকদের প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণ এবং রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, প্রাকৃতিক ও জৈব পদ্ধতিতে চাষাবাদ করলে মাটির উর্বরতা বজায় থাকে, উৎপাদিত ফসল স্বাস্থ্যসম্মত হয় এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাবও কমে।
   এদিন কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হয় এবং স্বল্প খরচে অধিক লাভজনক চাষের বিভিন্ন দিক তুলে ধরা হয়। কৃষকদের স্বনির্ভর ও টেকসই কৃষির পথে এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যতেও এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে বলে জানানো হয়।