বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মেমারিতে পরিত্যক্ত হোটেলে পুলিশের অভিযান, জুয়ার আসর থেকে লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার চার

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬
মেমারিতে পরিত্যক্ত হোটেলে পুলিশের অভিযান, জুয়ার আসর থেকে লক্ষাধিক টাকা সহ গ্রেপ্তার চার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নূর আহমেদ, মেমারি: মেমারি থানার কালসি এলাকার একটি পরিত্যক্ত হোটেলে গোপনে জুয়ার আসর বসার খবর পেয়ে মাঝরাতে আচমকা অভিযান চালায় পুলিশ। অন্ধকার ও ফাঁকা জায়গার সুযোগ নিয়ে বেশ কয়েকজন চম্পট দিলেও পুলিশ হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে নগদ ২ লক্ষ ৪ হাজার টাকা, তাস এবং পলিথিন শিট উদ্ধার করা হয়েছে। ধৃত চারজন হল-

 লুৎফর মাল, বয়স ৩৭ বছর, বাড়ি নিমো মালপাড়া এলাকায়,
 সেখ শামসুল আলম, বয়স ৩৮ বছর, তার বাড়ি ইছাপুর পূর্বপাড়া এলাকায়।
 সুনীল সাহানি, বয়স ৩৯ বছর, বাড়ি  জামালপুর থানার মশাগ্রাম স্টেশন বাজার এলাকায়,
 এবং উত্তম হাওলাদার,বয়স ৩৫ বছর  , বাড়ি বর্ধমানের চব্বিশ নম্বর ওয়ার্ড তথা কাঞ্চননগর এলাকায়।
ধৃতদেরকে এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়েছে এবং বাকি পলাতক অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন।

আরও জেলা খবর