বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বিজ্ঞান চর্চায় সমাজ সচেতনতা গড়ে তোলার আহ্বানে মেমারিতে সফলভাবে অনুষ্ঠিত হলো 'বিজ্ঞান অভিযান'

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬
বিজ্ঞান চর্চায় সমাজ সচেতনতা গড়ে তোলার আহ্বানে মেমারিতে সফলভাবে অনুষ্ঠিত হলো 'বিজ্ঞান অভিযান'
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নূর আহমেদ, মেমারি: রবিবার মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা-২ এ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও মেমারি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হলো 'বিজ্ঞান অভিযান-২০২৬'। "বিজ্ঞানের আলো প্রতি ঘরে জ্বালো, ভবিষ্যৎ ভারত—আমরা চাই সুন্দর আগামীকাল" এই স্লোগানকে সামনে রেখে এদিনের অনুষ্ঠানে তাৎক্ষণিক বক্তৃতা, বিতর্ক, কুইজ, বসে আঁকো, পোস্টার অঙ্কন, আবৃত্তি ও গানসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন স্কুল থেকে মোট ১২০ জন প্রতিযোগী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য অমিত বিশ্বাস কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, "বিজ্ঞান মানুষের চেতনা গড়ে তোলে এবং কুসংস্কৃতির বিরুদ্ধে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা সচেতন হোক।" তিনি আরও জোরালোভাবে উল্লেখ করেন, "ল্যাব-টু-ল্যাব, ল্যাবরেটরিতে যা আবিষ্কার হচ্ছে তার অধিকার সমস্ত মানুষের—তাঁদের জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত নাগরিকের সমান অধিকার রয়েছে।"

সুন্দর ও যুক্তিবাদী সমাজ গঠনের উদ্দেশ্যে আয়োজিত এই বিজ্ঞান প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ড. অভয় সামন্ত, অভিক দত্ত, শান্তি ব্যানার্জী, রঞ্জন কবিরাজ, আভিজিৎ ঘোষ ও তাপস পালের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় সফল ও বিজয়ী প্রতিযোগীদের পরবর্তীতে জেলা স্তরে পাঠানো হবে বলে জানানো হয়।

আরও জেলা খবর