জেলা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেমারি চকদীঘি মোড়ে জাতীয় কংগ্রেসের সভা
প্রকাশিত: ৩০ জুন, ২০২৬
নুর আহমেদ, মেমারি: সোমবার সন্ধ্যায় মেমারি চকদিঘি মোড়ে মেমারি ১ নং ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইন শৃঙ্খলার অবনতি, হকার উচ্ছেদ, গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং দেশ তথা রাজ্যে গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে এই প্রতিবাদ সভা আয়োজিত হয় বলে উদ্যোক্তারা জানান। মেমারি ১ নং ব্লক কংগ্রেস সভাপতি আশীষ দত্ত, বিজেপি সরকারকে বলেন প্রতিশ্রুতি মোতাবেক কাজ করার জন্য। রান্নার গ্যাস ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন। রেলের হকারদের পুনঃর্বাশানের দাবী রাখেন। এছাড়াও বক্ত্যব্য রাখেন২ নং ব্লক সভাপতি ফরিয়াদ মল্লিক, প্রাক্তণ সভাপতি দিলীপ দাস, তুষারকান্তি পান, শ্রবণ সাউ ও যুবনেতা অনীক সাহা, জাকির হোসেন সহ আরও অনেকে।

