বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

জেল ভরো কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পথসভা মেমারীতে

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
জেল ভরো কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পথসভা মেমারীতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমরি: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতির বিরুদ্ধে দেশব্যপি জেল ভরো আন্দোলন কর্মসূচি কে সামনে রেখে,  অনুষ্ঠিত হয় একটি পথসভা। সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি ও মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকেলে মেমারী স্টেশন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার। বক্তব্য রাখেন মৃন্ময় ভৌমিক, কালু রায়, মেমারী ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক পিযুষ বিশ্বাস। পথসভয় নেতৃত্ব বলেন,

আগামী ১০ই আগস্ট গোটা দেশব্যাপী সিআইটিইউ, কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, বস্তি উন্নয়ন সমিতি সহ কয়েকশো কৃষক এবং এবং শ্রমিক সংগঠন। তারা দেশব্যাপী জনজীবনের একাধিক জনবিরোধী নিতীর ফলে দুর্বিষহ অবস্থা জনগনের । এই নিতির বিরুদ্ধে জনকল্যাণের দাবি নিয়ে গোটা দেশে, জেলা কেন্দ্রে আইন অমান্য কর্মসূচি পালন করা হবে। তার পরিপ্রেক্ষিতে এদিন মেমারিতে অনুষ্ঠিত হলো অবস্থান পথসভা। 
সেন্ট্রাল গভরমেন্টের নীতিকে টার্গেট করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের যে নীতি সেই নীতি কৃষক মারার নীতি। কৃষক বেঁচে থাকার স্বার্থে তাদের নিজেদের বেঁচে থাকার স্বার্থে তাদের এই কর্মসূচি। 
ভূপালের কৃষক আন্দোলন কি চেহারা নিয়েছে? প্রশ্ন তোলেন বাম নেতৃত্ব!  হরিয়ানার কৃষকদের আজকের ডাকা হয়েছে হরিয়ানার সীমান্তে। গোটা দেশ জুড়ে কৃষক শ্রমিক এবং ক্ষেত মজুররা আক্রান্ত। সেই কারণেই গোটা দেশ জুড়ে জেল ভরো কর্মসূচি আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। মুলত দাবি কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি প্রত্যাহার।