বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

১২ লক্ষ টাকা তোলাবাজি! পুলিশের জালে তৃনমূলের শিক্ষা কর্মাধ্যক্ষ ‘মৃন্ময় ঘোষ’

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
১২ লক্ষ টাকা তোলাবাজি! পুলিশের জালে তৃনমূলের শিক্ষা কর্মাধ্যক্ষ ‘মৃন্ময় ঘোষ’
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমারি: ২ দফায় ১২ লক্ষ টাকা তোলাবাজি। শ্রীঘরে মেমারি ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ তৃনমূলের দাপুটে শিক্ষক নেতা শ্রীমান মৃন্ময় ঘোষ। পেশায় শিক্ষক হলেও শিক্ষা কেন্দ্রে গড় হাজির। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে অবাধ বিচরণ, দেদার উপস্থিতিতি। একদা মেমারী ১ ব্লক তৃণমূল সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির ছায়া সঙ্গী বলেই পরিচিত। এহেন শিক্ষা কর্মাধ্যক্ষের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিকবার অভিযোগ উঠলেও তৃনমূল সরকারের আমলে পার পেয়েছেন বার বার। 
রাজ্যে ঘটেছে পালা বদল। বদলেছে সরকার। বদলেছে নিতি। 
 এরপর থেকেই তৎকালীন শাসক তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে জমা পড়েছে একের পর এক অভিযোগ। 

পুলিশ সুত্রে জানা যায়, সম্প্রতি বিমল বিশ্বাস নামে এক কন্ট্রাক্টরের কাছ থেকে ২ দফায় মোট ১২ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ জমা পড়ে। ওই প্রাপ্য টাকা চাইতে গেলে ধৃত শিক্ষা কর্মাধ্যক্ষ প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মেমারি থানার পুলিশ মৃন্ময় ঘোষ কে গ্রেপ্তার করে। এরপর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শনিবার বেলায় ধৃত ওই শিক্ষা কর্মাধ্যক্ষকে বর্ধমান জেলা আদালতে পাঠানোর সময় থানা থেকে বের হতেই  তাকে দেখে ওঠে চোর চোর স্লোগান। শুধু তাই নয় তাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। কোনক্রমে পুলিশ দ্রুত প্রিজম ভ্যানে তুলে বর্ধমান জেলা আদালতে পাঠানো হয়। বিচারক ধৃতকে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

আরও জেলা খবর