বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

গরু পাচারের মামলায় পালসিট ঘটনার জেরে গ্রেফতার আরও এক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬
গরু পাচারের মামলায় পালসিট ঘটনার জেরে গ্রেফতার আরও এক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নূর আহমেদ, মেমারি : অবৈধ গবাদি পশু তথা গরু ও মোষ পাচারের রুখতে বড়সড় সাফল্য পেল মেমারি থানার পুলিশ। বেশ কয়েক মাস আগে মেমারির পালসিট এলাকায় ঘটে যাওয়া একটি বেআইনি গরু পাচার মামলার তদন্তে নেমে, এবার পুলিশের জালে ধরা পড়লো আরও এক অভিযুক্ত। ধৃত ব্যক্তির নাম হাফিজুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত হাফিজুর রহমানের বাড়ি জামালপুর থানার মিরেপাড়া গ্রামে। গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ কেন্না সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, বেশ কয়েক মাস আগে মেমারির পালসিট এলাকায় অবৈধভাবে গরু ও মোষ পাচারের অভিযোগে একজনকে হাতেনাতে গ্রেফতার করেছিল পুলিশ। সেই ঘটনার সূত্র ধরেই তদন্ত জারি রেখেছিলেন তদন্তকারী আধিকারিকরা। অবশেষে সেই চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে কেন্না এলাকা থেকে হাফিজুরকে গ্রেফতার করা হয়।
সোমবার বেলায় ধৃত হাফিজুর রহমানকে বর্ধমান আদালতে পেশ করেছে মেমারি থানার পুলিশ। এই পাচার চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এর সাথে আর কারা কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।