বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তোলাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬
তোলাবাজি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেপ্তার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, মেমারি: তোলাবাজি, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার হলেন মেমারি ২ ব্লকের বিজুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি দীনবন্ধু ঘোষ। রবিবার রাতে মেমারি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সোমবার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়।

পুলিশ ও অভিযোগকারী সূত্রে জানা গিয়েছে, বিজুর এলাকার এক টোটোচালককে ওই এলাকায় টোটো চালানোর অনুমতি দেওয়ার বিনিময়ে এক লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। অভিযোগ, দীনবন্ধু ঘোষ ওই টোটোচালককে জানান, টাকা না দিলে বিজুর এলাকায় টোটো চালাতে দেওয়া হবে না।
অভিযোগকারী টোটোচালক কোনও রকমে ৪৫ হাজার টাকা জোগাড় করে দিয়েছিলেন বলেও দাবি করেছেন। তবে টাকা দেওয়ার পরেও তাঁকে টোটো চালাতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর তিনি অভিযুক্তের কাছে গিয়ে নিজের টাকা ফেরত চান।
অভিযোগ, টাকা ফেরতের কথা বলতেই ওই টোটোচালককে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর টোটোচালক মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মেমারি থানার পুলিশ তৃণমূলের অঞ্চল সভাপতি দীনবন্ধু ঘোষকে গ্রেপ্তার করে। সোমবার তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়।