বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মহরমের দিনে রেজিনগরে বাবরি মসজিদের প্রধান ফলক নির্মাণের সূচনা

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
মহরমের দিনে রেজিনগরে বাবরি মসজিদের প্রধান ফলক নির্মাণের সূচনা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিধায়ক এবং আম জনতা উন্নয়ন পার্টির স্রষ্টা হুমায়ুন কবিরের উপস্থিতিতে মহরমের পবিত্র দিনেই রেজিনগরে বাবরি মসজিদের প্রধান ফলক নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল। হুমায়ুন কবীর নিজ হাতে ফলক নির্মাণের কাজে হাত লাগান। শুক্রবার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্মাণপর্বের সূচনা হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী মহরমের দিনটিকেই ফলক নির্মাণ শুরুর জন্য বেছে নেওয়া হয়েছিল। সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিতেই এই বিশেষ দিনে কাজ শুরু করা হল। নির্মাণ শুরুর সময় এলাকার প্রবীণ নাগরিক, ধর্মীয় প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই। স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রেখেছিল।

এলাকাবাসীর আশা, প্রধান ফলক নির্মাণের মাধ্যমে রেজিনগরের এই মসজিদকে ঘিরে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও প্রসারিত হবে। নির্মাণকাজ নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিটি।