বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

আইনকে অমান্য করে গো মাংস বিক্রি করার অভিযোগে মন্তেশ্বরে গ্রেফতার যুবক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬
আইনকে অমান্য করে গো মাংস বিক্রি করার অভিযোগে মন্তেশ্বরে গ্রেফতার যুবক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বরের পুটশুড়ি এলাকা থেকে গোমাংস উদ্ধারে অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত যুবকের নাম ফিরোজ মিদ্যা  বয়স ২৮ বছর। বাড়ির মন্তেশ্বর থানা এলাকায়

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার পুটশুড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ টোটো থেকে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম গোমাংস উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি। এই ঘটনায় টোটো সহ মাংস বিক্রেতা  ফিরোজ মিদ্যাকে গ্রেফতার ।
অবৈধভাবে গো হত্যা কিংবা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা চক্রের সঙ্গে জড়িতদের সন্ধানে তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ।
ধৃতকে এদিন কালনা মহকুমা আদালতে পেশ করা হলো তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে আবেদন জানানো হয়।

আরও জেলা খবর