বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

অবৈধভাবে মদ মজুত, অভিযান পুলিশের

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
অবৈধভাবে মদ মজুত, অভিযান পুলিশের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: এলাকায় অবৈধ মদের কারবার রুখতে কোমর বেঁধে ময়দানে নেমেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ময়নাগুড়ির পানবাড়ি এলাকার একটি রেস্তরাঁয় আচমকা হানা দিল ময়নাগুড়ি থানার পুলিশ বাহিনী। ওই রেস্তরাঁ থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি মদ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মহেশ মহাশেঠ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই ওই রেস্তরাঁয় বেআইনিভাবে মদ মজুত করে রাখা হচ্ছিল। মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট খবর পেয়েই সেখানে হানা দেন পুলিশ আধিকারিকরা। রেস্তরাঁর ভেতরে তল্লাশি চালিয়ে মোট ১৭৫ বোতল বিদেশি ও দেশি মদ বাজেয়াপ্ত করা হয়। বৈধ কোনও কাগজপত্র দেখাতে না পারায় রেস্তরাঁর মালিক বা ম্যানেজার মহেশকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আবগারি আইনে মামলা রুজু করা হয়েছে।
চলতি মাসে ময়নাগুড়ি ব্লক জুড়ে বেআইনি মদের ঠেক ও অবৈধ মজুতের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। ইতিপূর্বেও ব্লকের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মদ মজুতের অভিযোগে বেশ কয়েকজন পুলিশের জালে ধরা পড়েছে। পুলিশের এই আকস্মিক ও কঠোর অভিযানে এলাকার অসাধু মদ ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ময়নাগুড়ি থানার এক আধিকারিক জানিয়েছেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং যুবসমাজকে নেশার গ্রাস থেকে বাঁচাতে এই ধরনের ঝটিকা অভিযান আগামীদিনেও জারি থাকবে।