বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬
প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: প্রাণনাশের হুমকির অভিযোগে দায়ের হওয়া মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল মুরারই থানার পুলিশ। ধৃতের নাম সেমিম খান। তিনি মুরারই থানার রাজগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজগ্রামের বাসিন্দা রাহুল খানের দায়ের করা প্রাণনাশের হুমকির অভিযোগের ভিত্তিতে অস্ত্র আইনের পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক ধারায় একটি মামলা রুজু করা হয়। সেই মামলার তদন্তে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে সেমিম খানকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার ও বাজেয়াপ্ত করে পুলিশ।

 ধৃতকে আদালতে তোলা হয় এবং তদন্তের স্বার্থে অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মুরারই থানার পুলিশ।

আরও জেলা খবর