বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মুর্শিদাবাদে শিল্পের নতুন দিগন্ত

প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬
মুর্শিদাবাদে শিল্পের নতুন দিগন্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে বসেছিল ঐতিহাসিক শিল্প-বাণিজ্য সম্মেলন ২০২৬। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে এই সম্মেলন। লক্ষ্য একটাই - জেলায় নতুন বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান তৈরি করা।

মঞ্চে ছিলেন শিল্প-বাণিজ্য প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বিধায়ক সুব্রত মৈত্র, বিধায়ক দিলীপ সাহা ও বিধায়ক ভরত কুমার ঝাউর, ছিলেন চেম্বারের সভাপতি শেখর চাঁদ মারোঠি ও সাধারণ সম্পাদক স্বপন কুমার ভট্টাচার্যও এবং সংগঠনের সকল শিল্পপতিরা। 

শিল্প-বাণিজ্য প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, "মুর্শিদাবাদে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রচুর সম্ভাবনা। সরকার সব রকম সাহায্য করবে।" বহরমপুরের শিল্প-বাণিজ্য সম্মেলনে রাজ্যের প্রাক্তন শিল্পনীতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন শিল্প প্রতিমন্ত্রী। "গত ১৫ বছর নয়, দীর্ঘ ৪৯ বছর ধরে পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ কার্যত ধ্বংস হয়েছে। রাজনৈতিক চক্রান্ত, ইউনিয়নের দৌরাত্ম্য, সিন্ডিকেট-তোলাবাজির কারণে শিল্পপতিরা রাজ্য ছেড়েছেন।" তাঁর প্রশ্ন, "রাজ্যে শিল্প না থাকলে উন্নয়ন হবে কীভাবে?" শিল্পের অভাবে শ্রমিকদের ভিনরাজ্যে যেতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।


আলোচনায় উঠে আসে শিল্পের প্রসার, ব্যবসায়ীদের সমস্যা এবং নতুন শিল্প স্থাপনের কথা। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্মেলন মুর্শিদাবাদের অর্থনীতি ও যুবসমাজের জন্য নতুন দরজা খুলে দেবে।