মুর্শিদাবাদ জেলার নবনিযুক্ত ডিআই-এর সঙ্গে ABRSM-এর সৌজন্য সাক্ষাৎ
রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার নবনিযুক্ত জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) শ্রী গৌতম হালদার মহাশয় দায়িত্বভার গ্রহণ করায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ (বিদ্যালয় শিক্ষা) ABRSM-এর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যবৃন্দ।
এই সৌজন্য সাক্ষাতে ABRSM-এর পক্ষ থেকে নবনিযুক্ত ডিআই মহাশয়কে পুষ্পস্তবক ও উত্তরীয় প্রদান করে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
সাক্ষাৎপর্বে জেলার বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়। আলোচনায় বিশেষভাবে বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষক-শিক্ষিকাদের বিভিন্ন সমস্যা ও পরিষেবা সংক্রান্ত বিষয়, ছাত্র-ছাত্রীদের শিক্ষার পরিবেশ এবং বিদ্যালয় শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।
ABRSM-এর প্রতিনিধিরা মুর্শিদাবাদ জেলার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনিযুক্ত ডিআই মহাশয়ও জেলার শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় আগামী দিনে মুর্শিদাবাদ জেলার শিক্ষা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের স্বার্থে আরও সুন্দর ও গঠনমূলক পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে ABRSM-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।

