জেলা
মন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টায় অভিযান
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
রিচা দত্ত, মুর্শিদাবাদ: বুধবার পাঁচরাহা মোড়ের সভা থেকে মন্ত্রী গৌরীশংকর ঘোষ বলেছিলেন, মুর্শিদাবাদ শহরে হোটেলে দেহব্যবসা চলবে না। আর আজ বিকেলেই মুর্শিদাবাদ থানার পুলিশ স্টেশন সংলগ্ন একটি হোটেলে অভিযান চালায়।
পুলিশ হোটেল থেকে ৪ জন মহিলা, ৩ জন পুরুষ এবং হোটেল ম্যানেজারকে আটক করে। উদ্ধার হয় দেহব্যবসায় ব্যবহৃত সামগ্রীও। অভিযানে নেতৃত্বে ছিলেন আইসি অনিরুদ্ধ বাগ। সঙ্গে ছিলেন এসআই কোয়েল দত্ত এবং এসআই জাল উদ্দিন আহমেদ।
পুলিশ জানিয়েছে, এই চক্রের পেছনে আরও কারা আছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

