বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

আমবাগানে জুয়ার ঠেক, মুর্শিদাবাদে পুলিশের জালে ৫

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬
আমবাগানে জুয়ার ঠেক, মুর্শিদাবাদে পুলিশের জালে ৫
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: আমবাগানের ভিতর গোপনে চলছিল জুয়ার আসর। বুধবার গভীর রাতে সেই ঠেকেই হানা দিল পুলিশ। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।গোপন সূত্রে খবর পেয়ে রাত ১১টা নাগাদ অভিযানে নামে পুলিশ।

মুর্শিদাবাদ থানার আইসি-র নেতৃত্বে এবং গুধিয়া ফাঁড়ির ওসি তাপস সরকারের উপস্থিতিতে গুধিয়া হাইস্কুলের পিছনের আমবাগানে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে হাতেনাতে ধরা হয়।পুলিশ জানিয়েছে, ধৃতরা সকলেই স্থানীয় বাসিন্দা। তাদের কাছ থেকে নগদ ১৪,৩৭০ টাকা উদ্ধার করা হয়েছে। West Bengal Gambling Act-এর ৩/৪ ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার  ধৃতদের লালবাগ ACJM আদালতে পেশ করা হবে।

আরও জেলা খবর