বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পৌরপিতার পর এবার গণইস্তফা! মুর্শিদাবাদ পৌরসভায় চরম রাজনৈতিক সংকট

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
পৌরপিতার পর এবার গণইস্তফা! মুর্শিদাবাদ পৌরসভায় চরম রাজনৈতিক সংকট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধরের পদত্যাগের রেশ কাটতে না কাটতেই ফের বড় ধাক্কা মুর্শিদাবাদ পৌরসভায়। এবার একযোগে ইস্তফা দিলেন ভাইস চেয়ারম্যান-সহ ১২ জন কাউন্সিলর। গণপদত্যাগে কার্যত অচলাবস্থা তৈরির আশঙ্কা।

গত ১৮ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পৌরপিতার পদ ছাড়েন ইন্দ্রজিৎ ধর। ঠিক ৭ দিন পর ভাইস চেয়ারম্যান-সহ ১২ জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দিলেন।

কী অবস্থা পৌরসভার?
মুর্শিদাবাদ পৌরসভায় মোট ১৬টি ওয়ার্ড। এর মধ্যে বিজেপির ৩ জন কাউন্সিলর বাদে বাকি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ ১২ জনই ইস্তফা দিয়েছেন। একজন কাউন্সিলর আগেই মারা গেছেন। পদত্যাগীদের মধ্যে একজন নির্দল কাউন্সিলরও আছেন।

কেন এই গণইস্তফা?
পৌরপতির ইস্তফার পর থেকেই পৌরসভার অন্দরে চাপা অস্থিরতা চলছিল। এদিনের ঘটনা সেই অস্থিরতাকেই প্রকাশ্যে আনল। তবে পদত্যাগের সুনির্দিষ্ট কারণ নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। রাজনৈতিক মহলের ধারণা, দলের অভ্যন্তরীণ কোন্দলই এর মূল কারণ।

প্রশ্নের মুখে পৌরসভার ভবিষ্যৎ-
একসঙ্গে এতজন কাউন্সিলরের ইস্তফায় পৌরবোর্ডের স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। প্রশাসনিক কাজকর্ম কীভাবে চলবে? উন্নয়নের কাজ কি থমকে যাবে? পৌরসভা কি প্রশাসকের হাতে চলে যাবে?

এখন সব নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। মুর্শিদাবাদ পৌরসভার রাজনৈতিক সমীকরণ কোন দিকে গড়ায়, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।