বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সকালে শিক্ষক বদলি নিয়ে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক সংগঠনের, দুপুরে অর্ডার বদল 

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
সকালে শিক্ষক বদলি নিয়ে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক সংগঠনের, দুপুরে অর্ডার বদল 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: বহরমপুরে শিক্ষক বদলি নিয়ে ডিআই অফিসে এবিআরএসএম-এর ডেপুটেশন, স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে চলছিল বিক্ষোভ কর্মসূচি। শিক্ষক বদলি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কার্যালয়ে ডেপুটেশন জমা দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ।

এবিআরএসএম সংগঠনের জেলা সভাপতি অনুপম মৈত্র সহ বহু শিক্ষক-শিক্ষিকা এই কর্মসূচিতে অংশ নেন। সংগঠনের জেলা সভাপতি অভিযোগ করেন, সম্প্রতি জারি হওয়া শিক্ষক বদলির আদেশে একাধিক অনিয়ম রয়েছে। তাঁর দাবি, অসুস্থ বা দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষকদের মানবিক কারণে বাড়ির কাছাকাছি বিদ্যালয়ে বদলির ব্যবস্থা করা যেতে পারে, কিন্তু নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক বদলি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এমন পরিস্থিতির কয়েক ঘন্টার মধ্যেই ঘটে গেল বদল। জারি হয়ে গেল নতুন নিয়ম। এসওপি অনুযায়ী যে নির্দেশিকা জারি হয়েছিল সেখানে লজিকাল এইচকে প্রাধান্য দেওয়া হয়েছে বায়োলজিক্যাল বয়সকে প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে আরেকটি নতুন অর্ডার ৩১-৭ ২০২৬ অনুযায়ী জারি করা হলো। সেখানে চাকুরী জীবনে সময় সীমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জেলা তথা সারা রাজ্য জুড়ে এই সারপ্লাস শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চিন্তার রোল পড়ে গিয়েছিল। আজকে এই নতুন নির্দেশিকা জারি হওয়ার পর প্রতিটি অবর বিদ্যালয় পরিদর্শকদের দপ্তরে নির্দেশটি পাঠিয়ে দেওয়া হয়। 

এই সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং বিতর্কিত বদলির আদেশ পুনর্বিবেচনার দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন জমা দিয়েছিলেন সংগঠনের সকলে।