বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পুকুরের জলে দিনের পর দিন কাটাতে হয়, চিকিৎসার দাবি স্থানীয়দের

প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬
পুকুরের জলে দিনের পর দিন কাটাতে হয়, চিকিৎসার দাবি স্থানীয়দের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্ভুক্ত একটি গ্রামের ঘটনা। প্রায় ৩-৪ মাস ধরে এক যুবক দিনের পর দিন ২০-২৫ ফুট গভীর পুকুরের জলে পড়ে থাকে। এমনকি রাতেও জল থেকে ওঠে না।

স্থানীয়দের দাবি, ছোটবেলা থেকেই যুবকটিকে তাঁরা চেনেন। আস্তে আস্তে শরীর মোটা হয়ে যায়। গত এক বছর ধরে এ পুকুর সে পুকুর ঘুরে বেড়াতো। এখন আর বাড়ি ফেরে না। কারণ জল ছাড়া তার পক্ষে থাকাটাই অসম্ভব হয়ে উঠেছে। 

গ্রামবাসীদের বক্তব্য, ছেলেটিকে ছোট থেকে দেখছি। আস্তে আস্তে মোটা হয়ে গেছে। গত ১ বছর ধরে এ পুকুর সে পুকুর ঘুরত। এখন ৩-৪ মাস ধরে ২০-২৫ ফুট গভীর এই পুকুরেই ২৪ ঘন্টা পড়ে থাকে। ৫-৬ দিন পর্যন্ত জল থেকে ওঠে না। রাত ২টা-৩টাতেও বাঁশঝাড়ের তলায় শুয়ে থাকে। সাপ নানান ধরণের বিষাক্ত পোকা আছে, কোন কিছুতেই তার ভয় লাগে না। আমরা কিছুই বুঝতে পারছি না। বিধায়ক ভারত কুমার ঝাউকে অনুরোধ করব ওর চিকিৎসার ব্যবস্থা করুন।"

পরিবারের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীরা ছেলেটির চিকিৎসার জন্য যথেষ্ট তৎপর। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর যেন ওই যুবকের চিকিৎসার ব্যবস্থা করে।