বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পঞ্চমুন্ডীর বেদীর সামনে ঘট রেখে শুরু প্রাচীন দুর্গাপূজা

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬
পঞ্চমুন্ডীর বেদীর সামনে ঘট রেখে শুরু প্রাচীন দুর্গাপূজা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বোধনের ঘট ভরে বীরভূমের নলহাটির ভদ্রপুরের চৌধুরী বাড়িতে ১০৮টি মরার মাথার পঞ্চমুন্ডীর বেদীর সামনে ঘট রেখে শুরু হল বহু প্রাচীন দুর্গাপূজা। আনুমানিক ৩৫০ বছরেরও বেশি পুরনো এই পুজো। তৎকালীন জমিদার শিবপ্রসাদ চৌধুরী এই পুজোর প্রচলন করেছিলেন। তবে আগে মূর্তি তৈরি করে পূজো হতো কিনা তা সঠিক জানা নেই। নিয়ম রীতি মেনে এই জরাজীর্ণ মাটির দেয়াল ,টালির ছাওনি মন্দিরে আজও বোধন থেকে দশমী অব্দি চলবে নিত্য পুজো ,চন্ডীপাঠ। পুজো শেষে শুরু হয় গৃহবধূদের সিঁদুর খেলা।আগে বহু মানুষ আসতো পূজো দিতে,তবে এখন কমে গেছে।