বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

নলহাটিতে জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬
নলহাটিতে জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় মহিলার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বীরভূমের নলহাটি থানা এলাকায় জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে কলিঠা গ্রাম সংলগ্ন রেশন কিট সেরিকালচার অফিসের পাশের জঙ্গলে স্থানীয়রা ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় নলহাটি থানায়।

    খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের পাশ থেকে একটি শাড়িও উদ্ধার করেছে পুলিশ।
    তবে মৃতার পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে ওই মহিলার মৃত্যু হয়েছে এবং কীভাবে তাঁর দেহ জঙ্গলে এল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। পাশাপাশি অজ্ঞাতপরিচয় মৃতার পরিচয় জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।