পথ নিরাপত্তা পালন
নিজস্ব প্রতিনিধি: আমরা আমাদের নিরাপত্তা আমরা নিজেরাই সুরক্ষিত করতে পারি, তাই বাইক চালানোর সময় আমরা হেলমেট পরিধান করবো,দুজন থাকলে দুজনেই হেলমেট পরিধান করবো এবং নির্ধারিত গতি মেনে বাইক চালাবো ঠিক এভাবেই পথ দূর্ঘটনা কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ পুলিশ ও ট্রাফিক পুলিশের উদ্যেগে বীরভূমের নলহাটি থানার ও লোহাপুর ক্যাম্পের পুলিশ আধিকারিকদের তত্বাবধানে ২০২৬ পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হলো।
পানাগর মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে বীরভূমের নলহাটির নাকপুর চেকপোস্টে এই পথ নিরাপত্তা সপ্তাহ অনুষ্ঠানের শুভ সুচনা করেন আই সি অনুপ কুমার ঘোষ, ট্রাফিক ওসি ছোটন ধারা ,লোহাপুর ক্যাম্পের পুলিশ আধিকারিকরা সহ আরো অনান্য আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে পথ চলতি বিনা হেলমেটে মোটরসাইকেল আরোহীরদের রাস্তায় থামিয়ে বিভিন্ন সচেতনতার বার্তা দেন ও তাদের হাতে একটি করে হেলমেট তুলে দেন। হেলমেট পেয়ে মোটরসাইকেল আরোহীরা জানান আর বিনা হেলমেটে মোটরসাইকেল চালাবো না ,অপরকেউ সচেতন করবো এছাড়াও নলহাটি থানার ও লোহাপুর ক্যাম্পের পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।নাকপুর চেকপোস্ট সহ নগোরা, কাঁটাগড়িয়া, মোস্তফাডাঙা মোড়েও এই কর্মসূচি পালন করা হয়।

