বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভুল চিকিৎসায় বধূর মৃত্যু, গ্রেফতার সরকারি হাসপাতালের চিকিৎসক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ভুল চিকিৎসায় বধূর মৃত্যু, গ্রেফতার সরকারি হাসপাতালের চিকিৎসক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, নিতুড়িয়া: নার্সিংহোমে গর্ভপাতের অস্ত্রোপচারে গাফিলতি ও ভুল চিকিৎসার জেরে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন এক সরকারি চিকিৎসক। বৃহস্পতিবার নিতুড়িয়ার বাসিন্দা তথা অভিযুক্ত চিকিৎসক রমেন্দ্র গঁরাইকে গ্রেফতার করে পুলিশ। জেলা স্বাস্থ্য দফতরের লিখিত অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সম্প্রতি নিতুড়িয়া থানা এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে পুরুলিয়ার মদনডি গ্রামের বাসিন্দা রীতা বাউরি (২৬) নামে এক তরুণী বধূর গর্ভপাতের অস্ত্রোপচার করেন ধৃত চিকিৎসক রমেন্দ্র গঁরাই। অভিযোগ, সরকারি হাসপাতালের কর্মরত চিকিৎসক হওয়া সত্ত্বেও নিয়ম বহির্ভূতভাবে ওই বেসরকারি নার্সিংহোমে গিয়ে তিনি এই অস্ত্রোপচার করেছিলেন। অপারেশনের পর থেকেই রীতাদেবীর শারীরিক অবস্থার চরম অবনতি হতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে দ্রুত আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১০ অগস্ট মৃত্যু হয় ওই বধূর।

এই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিজন ও স্থানীয় বাসিন্দারা। চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ তুলে বধূর দেহ রাস্তায় রেখে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে পরের দিনই জেলা স্বাস্থ্য দফতরের একটি বিশেষ দল ওই নার্সিংহোমটি পরিদর্শন করে এবং পরিকাঠামোগত ত্রুটি ও বেআইনি কাজের অভিযোগে সেটিকে সাময়িকভাবে বন্ধ রাখার নোটিস জারি করে।

আরও জেলা খবর