বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬
পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের পাইকর থানার ফের বড়ো সাফল্য। পাইকরের কাশিমনগর এলাকায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ লটারি টিকিট উদ্ধার। কৃষাণ মান্ডি সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ১০৫টি লটারির টিকিট।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, লটারি টিকিট উদ্ধারের পাশাপাশি এই টিকিট পাচার চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করে পাইকর থানার পুলিশ। ধৃতরা হলেন পাইকরের লাটাগ্রাম এলাকার বাসিন্দা সাহেবুল শেখ ওরফে আকাল শেখ, কামালুদ্দিন খান এবং মঠবসড়ি গ্রামের রেকিব শেখ। তাঁদের গ্রেফতার করে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারে মামলা রুজু করে আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
    এত বিপুল সংখ্যক লটারির টিকিট কীভাবে সেখানে এল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এই টিকিটগুলি কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পাইকর থানার পুলিশ।ঘটনাকে ঘিরে কাশিমনগর এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। উদ্ধার হওয়া সমস্ত লটারির টিকিট বাজেয়াপ্ত করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে পুলিশ।