বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পারাজে বাসযাত্রীর রহস্যমৃত্যু, ছড়ালো চাঞ্চল্য

প্রকাশিত: ২০ জুন, ২০২৬
পারাজে বাসযাত্রীর রহস্যমৃত্যু, ছড়ালো চাঞ্চল্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার সকালে পূর্ব বর্ধমানের গলসি থানার পারাজ বাসস্ট্যান্ড এলাকায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল এগারোটা নাগাদ বর্ধমান থেকে আসা একটি যাত্রীবাহী বাসে চেপে ওই বৃদ্ধ পারাজ বাসস্ট্যান্ডে নামেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস থেকে নামার পরেই ওই ব্যক্তি আচমকা অসুস্থ বোধ করেন এবং রাস্তায় শুয়ে পড়েন। তাঁর এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে আসেন। তাঁকে রোদ থেকে সরিয়ে কাছের একটি ফ্লাইওভারের নীচে ছায়ায় নিয়ে গিয়ে শোওয়ানো হয়। সেখানে তাঁকে চোখে-মুখে জল দেওয়া হয় এবং পান করার জন্যও জল দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে ওই ব্যক্তি নিথর হয়ে পড়েছেন। স্থানীয়রা বুঝতে পারেন যে তাঁর মৃত্যু হয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির কাছে কোনো পরিচয়পত্র বা নথিপত্র মেলেনি। ফলে তাঁর নাম, পরিচয় বা ঠিকানা জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীদের অনুমান, মৃত ব্যক্তি এই এলাকার বাসিন্দা নন, তিনি অন্য কোথাও থেকে আসছিলেন। তীব্র গরম বা আচমকা শারীরিক অসুস্থতার কারণেই এই মৃত্যু কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। পাশাপাশি, সমস্ত থানায় খবর পাঠিয়ে ওই ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।