বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মধুচক্র রুখতে পুলিশের কড়া অভিযান

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
মধুচক্র রুখতে পুলিশের কড়া অভিযান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর, খড়গপুর থেকে শুরু করে বেলদা, নারায়ণগড় কিংবা মকরামপুর— পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার বহু হোটেল, লজ, গেস্টহাউস, স্পা ও রিসর্টে রমরমিয়ে মধুচক্র চলছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পরেও এই অবৈধ কারবারে লাগাম পড়েনি। অবশেষে এই বেআইনি কারবারে জল ঢালতে কোমর বেঁধে ময়দানে নামল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। লজ ও রিসর্টগুলিতে সমস্ত ধরনের বেআইনি ও অসামাজিক কাজকর্ম বন্ধ করতে জেলা জুড়ে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান।

স্থানীয় সূত্রের খবর, পূর্বতন তৃণমূল জমানায় পুলিশ ও স্থানীয় এক শ্রেণির প্রভাবশালী নেতাকে টাকা দিয়ে এই অবৈধ কারবার চালানো হতো বলে প্রায়ই অভিযোগ উঠত। রাজ্যে ক্ষমতার বদল ঘটার পর বিজেপি সরকারের আমলেও একই ছবি দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলের দাবি। অভিযোগ, বর্তমান শাসকদলেরও কিছু স্থানীয় নেতা নিজেদের আখের গোছাতে এবং পকেট ভরাতে এইসব অসামাজিক কাজকে পিছন থেকে প্রশ্রয় দিতে চাইছে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে বিভিন্ন হোটেলে রমরমিয়ে চলছিল দেহব্যবসার এই সিন্ডিকেট।
এই পরিস্থিতিতে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে কড়া অবস্থান নিয়েছে জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে খড়্গপুর ও মেদিনীপুরের একাধিক স্পা এবং রিসর্টে আচমকা হানা দেন পুলিশ আধিকারিকেরা। বেশ কিছু জায়গা থেকে আপত্তিকর অবস্থায় যুবক-যুবতীদের আটকও করা হয়েছে। হোটেলের নথিপত্র এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। 
জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পর্যটন বা ব্যবসার আড়ালে কোনও ধরনের অবৈধ কারবার বরদাস্ত করা হবে না। এই অভিযানের পর থেকে বেআইনি হোটেল ও লজ মালিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের এই অতিসক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকেরা।