বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

প্লাস্টিক বোতল থেকে বায়ো পেন তৈরির প্রশিক্ষণ, তাক লাগালো খুদেরা

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
প্লাস্টিক বোতল থেকে বায়ো পেন তৈরির প্রশিক্ষণ, তাক লাগালো খুদেরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শেষ হল ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্মৃতি পক্ষ। ২৩ জুন থেকে শুরু হওয়া ১৪ দিনের এই কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, স্মৃতি পক্ষ জুড়ে ছাত্রছাত্রীদের মধ্যে ড. শ্যামাপ্রসাদের জীবন, আদর্শ ও জাতীয় চেতনা ছড়িয়ে দিতে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল জীবনী পাঠ ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা, কুইজ, অঙ্কন, বক্তৃতা প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা প্রকাশ, বই পাঠ কর্মসূচি ও দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।

এবারের স্মৃতি পক্ষের অন্যতম আকর্ষণ ছিল পরিবেশ সচেতনতামূলক উদ্যোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তের নেতৃত্বে ছাত্রছাত্রীদের প্লাস্টিকের ফেলে দেওয়া বোতলের পুনঃব্যবহার এবং পরিবেশবান্ধব জৈব কলম বা 'Bio Pen' তৈরির হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্জ্য দিয়ে কীভাবে দরকারি জিনিস তৈরি করা যায় তা শেখাতেই এই উদ্যোগ।

বর্তমান সময়ের প্রাসঙ্গিক বিষয় নিয়ে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতাও। "শিক্ষাক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার—সুফল না কুফল" বিষয়ে ছাত্রছাত্রীরা যুক্তি ও তথ্যের ভিত্তিতে তাদের মতামত তুলে ধরে।

রবিবারের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের দেশপ্রেম, চরিত্র গঠন, পরিবেশ সংরক্ষণ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। 

শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্মৃতি পক্ষ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।