হাসপাতালে রাতে আচমকা পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, বর্ধমানঃ পূর্ব বর্ধমানের জেলার পূর্বস্থলী ২ ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে এলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। শনিবার রাতে আচমকাই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান এবং সেখানকার সার্বিক স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। উপস্থিত ব্লক স্বাস্থ্য আধিকারিক (BMOH) এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে হাসপাতালের সমস্যা ও পরিষেবা সংক্রান্ত খোঁজখবর নেন তিনি। পাশাপাশি, স্বাস্থ্যকেন্দ্রটিকে ১০০ বেডের পূর্ণাঙ্গ গ্রামীণ হাসপাতালে রূপান্তরের বার্তা দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছে চিকিৎসক ও নার্সিং কর্মীদের সঙ্গে সহযোগিতার বিশেষ আর্জি জানান। হাসপাতালের জরুরি বিভাগ, ওয়ার্ড সহ একাধিক অংশ ঘুরে দেখেন তিনি। কথা বলেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে। পরিকাঠামোগত নানা খামতি এবং চিকিৎসক ও নার্সিং স্টাফের ঘাটতি দ্রুত পূরণের আশ্বাস দেন তিনি।

