জেলা
রামপুরহাট-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতির ইস্তফা
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট:এবার রামপুরহাট ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা ও সহ-সভাপতি প্রশান্ত কুমার লেট তাদের পদ থেকে ইস্তফা দিলেন। বুধবার তারা দুজনেই রামপুরহাট এসডিও অফিসের আধিকারিকের হাতে তাঁর পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার তাঁরা স্বশরীরে রামপুরহাট এসডিও অফিসে হাজির হন। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
তবে পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা জানান, তিনি একজন প্রাইমারি স্কুল টিচার, তাই তার ব্যক্তিগত কারণেই তিনি সভাপতির পথ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রশান্ত কুমার লেট জানান, শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে, মনোজ লেট, বিজেপির বিরোধী দলনেতা, এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। তিনি বলেন, “তৃণমূল দলের আসল মালিক কে, তা কেউ জানে না। সেই কারণেই একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে।” যদিও একইসঙ্গে তিনি এও মন্তব্য করেন যে, মহুয়া সাহা কী কারণে পদত্যাগ করেছেন, তা তাঁর ব্যক্তিগত বিষয় এবং সে বিষয়ে তার মন্তব্য করা ঠিক হবে না।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

