জেলা
বেটিংয়ের অভিযোগে আরও এক যুবক গ্রেফতার
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বেটিংয়ের অভিযোগে আরও এক যুবক গ্রেফতার, ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
বেটিংয়ের অভিযোগে আরও এক যুবককে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ।
শুক্রবার অভিযুক্তকে বীরভূমের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের নাম শুকদেব মণ্ডল। তার বাড়ি রামপুরহাট থানার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

