বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সমাজবন্ধুদের পা ধুইয়ে সম্মান জানিয়ে বস্ত্রদান, রামপুরহাটে বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৬
সমাজবন্ধুদের পা ধুইয়ে সম্মান জানিয়ে বস্ত্রদান, রামপুরহাটে বিজেপির ওবিসি মোর্চার উদ্যোগ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: দুর্গাপুজো উপলক্ষে মানবিক উদ্যোগ ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার। বীরভূমের রামপুরহাট থানার ১২ নম্বর ওয়ার্ডে আয়োজন করা হয় বস্ত্রদান শিবিরের। এই অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয় সমাজবন্ধুদের, যাঁরা প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ওয়ার্ডের মহিলাদের হাতেও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ে। আমন্ত্রিত সমাজবন্ধুদের পা ধুইয়ে গামছা দিয়ে মুছিয়ে দেন বীরভূম জেলা সভাপতি। এরপর তাঁদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। সমাজের পরিচ্ছন্নতা বজায় রাখতে যাঁরা প্রতিদিন নিরলসভাবে কাজ করেন, তাঁদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

 

উৎসবের মরশুমে বস্ত্রদানের পাশাপাশি সমাজবন্ধুদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই উদ্যোগ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।

আরও জেলা খবর