জেলা
প্রশাসনের দ্বারস্থ অভিভাবকরা
প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর অনেক নিয়মের পরিবর্তন হয়েছে।। সেইমতো সরকারি শিক্ষক-শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের টিউশনি পড়াতে পারবে না আইন অনুযায়ী বলেছিলেন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সেই মতো বীরভূমের রামপুরহাট শহরের বসবাসকারী ছাত্র-ছাত্রীরা বেশিরভাগই সরকারি স্কুলের শিক্ষক কিংবা শিক্ষিকার কাছে তাদের টিউশন করে। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ে ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। তাই তারা আজ বীরভূমের রামপুরহাট শহরের অবস্থিত SDO অফিসে লিখিত অভিযোগ জানান। বছরের এই কটা দিন তাদের ছেলেমেয়েদের ওই শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা যাতে পড়ানো যায় সেই জন্য। রামপুরহাট মহকুমার শাসক অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে বলেন আমি বিষয়টি দেখছি।

