দুই শিক্ষককে মারধোর
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: রামপুরহাট-১ নম্বর ব্লকের জয়কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক কিরণ শংকর মন্ডল বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে স্কুলেরই তার সহকর্মী দুই শিক্ষককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আহত অবস্থায় জয়কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক অসীম মন্ডল ও তুষারকান্তি সাহাকে আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান ওই স্কুলেরই প্রধান শিক্ষক সহ অন্যান্য অন্যান্য শিক্ষকরা। গুরুতর আহত অবস্থায় ওই দুই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন।
পরবর্তীতে গতকাল রাত্রে জয় কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক কিরণ শংকর মন্ডলসহ বেশ কয়েকজনের নামে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই স্কুলেরই প্রধান শিক্ষক অনুপ কুমার সাহা। অভিযোগ, গতকাল টিফিন সময়ের পর স্কুলের ক্লাস নিয়ে দুই শিক্ষকের মধ্যে বচসা শুরু হয়। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তারপর অভিযুক্ত শিক্ষক কিরণ শংকর মন্ডল ফোন করে বেশ কয়েকজনকে স্কুলের মধ্যে ডেকে এনে ওই দুই শিক্ষক অসীম মন্ডল ও তুষার কান্তি সাহাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

