জেলা
লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত তিন
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের মুরারই থানার অন্তর্গত রুপরামপুর মোড়ে ঢোকার আগে রেলফুকোরের কাছে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ইব্রাহিম শেখ, বাড়ি ধিতোরা; আশরাউল শেখ, বাড়ি মিয়াপুর এবং গোলাম মোস্তফা, বাড়ি বনরামপুর—এই তিনজন একই মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। রুপরামপুর মোড়ে ঢোকার আগে রেলফুকোরের কাছে একটি লরির সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে।
সংঘর্ষের পর তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়দের তৎপরতায় আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মুরারই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিনজনেরই অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর দুর্ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কীভাবে এই সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

