বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গা আলোয় সেজে উঠল রামপুরহাট মেডিকেল কলেজ ও  হাসপাতাল

প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬
স্বাধীনতা দিবসের আগে তিরঙ্গা আলোয় সেজে উঠল রামপুরহাট মেডিকেল কলেজ ও  হাসপাতাল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: স্বাধীনতা দিবসের আগে এই প্রথমবারের মতো তিরঙ্গা আলোকসজ্জায় সেজে উঠল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল। গেরুয়া, সাদা ও সবুজ আলোয় সাজানো হয়েছে গোটা মেডিকেল চত্বর। পাশাপাশি ‘আয়ুষ্মান সপ্তাহ’ উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে চলছে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি।

    ১০ আগস্ট পালিত হয় মাতৃ বন্দনা দিবস। ১১ আগস্ট ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য ‘ভায়া বন্দনা দিবস’-এ প্রবীণদের চিকিৎসা ও কাউন্সেলিং করা হয়। একইসঙ্গে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এইচআইভি সম্পর্কে সচেতনতা কর্মসূচিও হয়।
    আজ, ১৩ আগস্ট চেস্ট মেডিসিন বিভাগের উদ্যোগে পালিত হচ্ছে টিবি মুক্ত দিবস। আগামী ১৬ আগস্ট হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হবে ক্যাম্পাস ক্লিনিং ডে। স্বাধীনতা দিবসের আবহে আলোকসজ্জার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।