বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার মিছিল 

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬
মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলা মোর্চার মিছিল 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রবিবার বীরভূম জেলার রামপুরহাট শহর মহিলা মোর্চার উদ্যোগে একটি ধন্যবাদ জ্ঞাপন মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি রামপুরহাট শহরের কামারপট্টি মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এরপর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মিছিলটি শেষ হয়। মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কল্যাণে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অনেকগুলোই বাস্তবায়ন করেছেন। বিশেষ করে অন্নপূর্ণা যোজনা, সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধাসহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই এই মিছিলের আয়োজন করা হয়েছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা মহিলা মোর্চার সভানেত্রী রেশমি দে-সহ জেলা ও শহর মহিলা মোর্চার অন্যান্য নেত্রী এবং অসংখ্য মহিলা কর্মী।