বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

গ্রেফতার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
গ্রেফতার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: গ্রেফতার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। ধৃতের নাম অষ্টম মণ্ডল। তিনি বীরভূমের রামপুরহাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর। বুধবার গভীর রাতে তাঁর শ্রিফলা গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ।

 গত ২০২২ সালে পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন নির্মল মাল। সেই নির্বাচনের দিনে নির্মল মালকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃনমূল কংগ্রেসের নির্বাচিত কাউন্সিলর অষ্টম মণ্ডলের বিরুদ্ধে। গত ১৬ জুন অষ্টম মণ্ডল বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ২০২২ সালের পুরনির্বাচনের বিজেপি প্রার্থী নির্মল মাল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অষ্টম মণ্ডলকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ। অভিযুক্তকে এদিন রামপুরহাট আদালতে তোলা হয়।